পরীক্ষামূলক সংস্করণ

জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মঙ্গলবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নতুন বছরে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে কৃষক কার্ডের পাশাপাশি আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে।

তিনি আরও জানান, জনগণের কল্যাণে কৃষিঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ বৃদ্ধি, টিআর-কাবিখা কর্মসূচি এবং খাল খননের মতো নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

হাম প্রতিরোধ কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনে ইতোমধ্যে টিকাদান কার্যক্রম চলছে। আগামী ২০ তারিখ থেকে সারা দেশে হাম টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে এবং মৃত্যুহারও কমে গেছে বলে তিনি দাবি করেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পরে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন মন্ত্রী।

 

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...