পরীক্ষামূলক সংস্করণ

ইসরাইল-ইতালি প্রতিরক্ষা চুক্তি আপাতত স্থগিত

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ইসরাইলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মেলোনি বলেন, আন্তর্জাতিক নৌ-চলাচল ও নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত রাখতে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানো জরুরি। তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ সচল রাখা বৈশ্বিক বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

প্রতিরক্ষা চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তকে আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

 

প্রধান খবর

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের ঘোষণা, বৃহস্পতি-শুক্রবার বন্ধ থাকবে সিলিন্ডারের দোকান

এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কর্মপরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে সরকার সুস্পষ্ট নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়তে এসব অধিকারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আসছে...