পরীক্ষামূলক সংস্করণ

সরকারি চাকরিতে বড় সুখবর, আসছে ৫ লাখ নিয়োগ : প্রধানমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সারাদেশে মোট পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের কর্মসংস্থান খাতে নতুন গতি সঞ্চার করবে।

এই বৃহৎ নিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২৮৭৯ জন জনবল নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

সরকারের এই উদ্যোগকে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণ হলে সরকারি সেবার মান ও গতি—দুইই বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করা গেলে তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং দেশের সার্বিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

প্রধান খবর

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান এনসিপির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এনসিপি। সংলাপ শেষে এ কথা জানান নাহিদ ইসলাম।

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

উপকূলীয় অঞ্চলের জীবনমান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ঢাকার বস্তি উন্নয়নেও মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আসছে...