পরীক্ষামূলক সংস্করণ

মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

অল ক্রাইমস.টিভি ডেস্ক

উন্নত চিকিৎসা ও পুনর্বাসন থেরাপির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। বুধবার বিকেলে তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ হলেও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে তার নিয়মিত ও নিবিড় ফিজিওথেরাপির প্রয়োজন। মালয়েশিয়ায় সেই পুনর্বাসন কার্যক্রম চলবে। তার দ্রুত আরোগ্যের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে।

রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মির্জা আব্বাস ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...