অল ক্রাইমস.টিভি ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১,৪৫৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপি সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) পরিচালিত এ অভিযানে মোট ৩৮৮টি গাড়ি ডাম্পিং ও ২১৬টি গাড়ি রেকার করা হয়।
বিভাগভিত্তিক হিসাবে ট্রাফিক-রমনা বিভাগে ৬৫টি, লালবাগে ১২৭টি, মতিঝিলে ৪৬৩টি, ওয়ারীতে ১৪২টি, তেজগাঁওয়ে ১৭৬টি, মিরপুরে ২০৬টি, উত্তরায় ১৬৩টি এবং গুলশানে ১১৫টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকা মহানগরের ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



