পরীক্ষামূলক সংস্করণ

১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক, নতুন আন্দোলনের ইঙ্গিত

অল ক্রাইমস.টিভি ডেস্ক

রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক। চলমান আন্দোলনের পরবর্তী ধাপ নির্ধারণের লক্ষ্যে রাজধানীতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় মগবাজার এলাকার আল-ফালাহ মিলনায়তনে বৈঠকটি শুরু হয়। বৈঠকে অংশ নিয়েছেন জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা, যারা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আন্দোলনের ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করছেন।

এই বৈঠক সম্পর্কে নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। তিনি জানান, আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতেই এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।

বৈঠকে উপস্থিত আছেন ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি রাশেদ প্রধানসহ অন্যান্য শীর্ষ নেতারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু একটি সাংগঠনিক আলোচনা নয়, বরং আসন্ন কর্মসূচি ও আন্দোলনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যে এই ধরনের জোটগত বৈঠককে কেন্দ্র করে নতুন কৌশল বা কর্মসূচি আসার সম্ভাবনা রয়েছে।

 আলোচনার ফলাফল ও পরবর্তী কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বৈঠক শেষে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...