অল ক্রাইমস. টিভি ডেস্ক
পিঠের চোট কাটিয়ে অবশেষে আইপিএলে খেলার পূর্ণ ছাড়পত্র পেয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স। নতুন মেডিকেল পরীক্ষায় তার চোট পুরোপুরি সেরে গেছে বলে নিশ্চিত করা হয়েছে।
কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই বোলিং করতে পারবেন তিনি। আগামী শুক্রবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে থাকলেও পরে চিকিৎসা ও ছাড়পত্রের জন্য দেশে ফিরে গিয়েছিলেন তিনি।
আগামী শনিবার চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। তার ফেরা সানরাইজার্স হায়দরাবাদের বোলিং আক্রমণে বড় শক্তি হিসেবে ধরা হচ্ছে।



