অল ক্রাইমস. টিভি ডেস্ক
রাজধানীতে টানা দুই দিন ধরে তেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক ইমরান হোসেন। রাইড শেয়ার চালালেও তেল না পাওয়ায় তিনি কোনো যাত্রী নিতে পারেননি। বৃহস্পতিবার মতিঝিলের একটি ফিলিং স্টেশনে তিনি জানান, এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও তেল পাননি।
ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও তেল সংকটের কারণে অনেক জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে। কোথাও কোথাও মারামারির ঘটনাও ঘটেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইমরান বলেন, আগের দিনও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাননি। বিভিন্ন এলাকায় ঘুরেও একই অবস্থা দেখে হতাশ হয়ে পড়েছেন। ফলে টানা দুই দিন আয় বন্ধ থাকায় তিনি চরম দুর্ভোগে আছেন।



