পরীক্ষামূলক সংস্করণ

নিম্নমুখী ধারা কাটিয়ে ৩৫ বিলিয়ন ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেড় মাসের ব্যবধানে আবারও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৩ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ রয়েছে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৫ মার্চ শেষে রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার (বিপিএম৬ অনুযায়ী ৩০ দশমিক ৭৬ বিলিয়ন)। পরবর্তীতে আকু বিল পরিশোধের চাপের কারণে রিজার্ভ কমে প্রায় ৩৪ বিলিয়ন ডলারে নেমে আসে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাওয়া এবং ব্যাংকগুলো থেকে ডলার কেনার ফলে রিজার্ভ আবারও বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত দুই দিনে কেন্দ্রীয় ব্যাংক প্রায় ১২ কোটি ডলার ক্রয় করেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৫৬১ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

কর্মকর্তারা আরও জানান, ইরান যুদ্ধকে ঘিরে ডলারের বাজারে একসময় অস্থিরতা তৈরি হয়েছিল। ব্যাংকগুলো আগাম দায় পরিশোধ করায় রিজার্ভে চাপ পড়ে। তবে বর্তমানে সেই চাপ কমে এসেছে এবং বাজারে ডলারের সরবরাহও স্বাভাবিক হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক আবার ডলার কেনা শুরু করেছে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...