পরীক্ষামূলক সংস্করণ

হাইকোর্টে ৬৩ বেঞ্চ গঠন, বিচারকাজে ফিরছে সুপ্রিম কোর্ট

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দীর্ঘ অবকাশ শেষে আবারও নিয়মিত বিচারকাজে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত। আগামী রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগে পুনরায় শুরু হবে বিচারিক কার্যক্রম। এ লক্ষ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ৬৩টি বেঞ্চ গঠন করেছেন।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আদেশ অনুযায়ী, গঠিত বেঞ্চগুলোর মধ্যে ৩৪টি দ্বৈত এবং ২৯টি একক বেঞ্চ রয়েছে। এসব বেঞ্চের মাধ্যমে হাইকোর্টের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া অবকাশ ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ৩৭ দিন নিয়মিত বিচারকাজ বন্ধ ছিল। তবে এ সময় অবকাশকালীন বেঞ্চ এবং আপিল বিভাগের চেম্বার আদালতের মাধ্যমে সীমিত পরিসরে বিচারকাজ চালু ছিল। এখন পূর্ণাঙ্গভাবে আদালতের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

প্রধান খবর

গ্রাম পুলিশদের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ এবং প্রধানদের ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন বা লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।

আসছে...