পরীক্ষামূলক সংস্করণ

তামিমকে ব্লক লিস্টে রেখেছেন আমিনুল ইসলাম

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেট ইতিহাসের সাবেক অধিনায়কদের সম্মানিত করেছে বিশেষ এক অনুষ্ঠানের মাধ্যমে। ‘ক্যাপ্টেন্স কার্ড’ নামে এই ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে মোট ৩২ জন সাবেক অধিনায়ককে সম্মাননা প্রদান করা হয়, যার মধ্যে ২৭ জন পুরুষ ও ৫ জন নারী ক্রিকেটার রয়েছেন।

অনুষ্ঠানে বিসিবির বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানান, সাবেক অধিনায়কদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে কিছু গুরুত্বপূর্ণ নাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তাদের মধ্যে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট ও ফারুক আহমেদ।

তামিম আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন সাবেক অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি তাকে ব্লক করে রাখায় যোগাযোগ সম্ভব হয়নি বলে মন্তব্য করেন।

অনুপস্থিত অধিনায়কদের উদ্দেশে তিনি বলেন, তাদের জন্য সম্মাননা কার্ড সংরক্ষিত আছে এবং তারা যেকোনো সময় এসে তা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ ক্রিকেটে তাদের অবদানকে তিনি অসীম বলে উল্লেখ করেন।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...