পরীক্ষামূলক সংস্করণ

লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে ট্রাম্পের কঠোর বার্তা: “আর একটাও বোমা নয়”

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির সময় ইসরায়েল আর লেবাননে কোনো হামলা চালাতে পারবে না। তিনি সতর্ক করে বলেন, “আর একটাও বোমা নয়, যথেষ্ট হয়েছে।”

শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রই মূল ভূমিকা রাখছে এবং ১০ দিনের এ প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ওয়াশিংটন নেতৃত্ব দিচ্ছে।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তেহরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম হস্তান্তর করে, তবে যুক্তরাষ্ট্র জব্দ করা প্রায় ২০ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ের বিষয়টি বিবেচনা করতে পারে। তবে তিনি স্পষ্ট করেছেন, কোনো অর্থ লেনদেন সরাসরি হবে না।

তিনি আরও জানান, এ চুক্তি লেবাননের ওপর নির্ভরশীল নয়, তবে যুক্তরাষ্ট্র আলাদাভাবে বৈরুতের সঙ্গে কাজ করবে এবং হিজবুল্লাহর কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...