পরীক্ষামূলক সংস্করণ

রাখাইনেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, শুধু মানবিক সহায়তা দিয়ে এ সংকটের সমাধান হবে না; রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হতে হবে।

তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৬-এর একটি সেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস’ শীর্ষক ওই আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশ নেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক দাতা সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এ পরিস্থিতিতে তিনি অর্থায়ন বৃদ্ধি, রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার পর মিয়ানমার সরকার ও আরাকান আর্মি—উভয় পক্ষই তাকে স্বাগত জানিয়েছে, যা ভবিষ্যৎ সংলাপের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানযোগ্য, তবে এর জন্য প্রয়োজন সমন্বিত বৈশ্বিক উদ্যোগ ও ধারাবাহিক আন্তর্জাতিক সহযোগিতা।

প্রধান খবর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেনের সময় জেআইসি সেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের আগে তিনি ও ডা. জুবাইদা রহমান গাছের চারা রোপণ করেন।

শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে লাগা এই আগুনে লাউঞ্জসহ চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দর ফায়ার সার্ভিস সদস্যরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আসছে...