পরীক্ষামূলক সংস্করণ

ডিবি পরিচয়ে তুলে নেওয়া  হাসান নাসিমের মুক্তি চায় ডাকসু

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ডিবি পরিচয়ে এক্টিভিস্ট হাসান নাসিমকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। সংগঠনটি ঘটনাটিকে নাগরিকের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের শামিল উল্লেখ করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়, ১৭ এপ্রিল রাতে রাজধানীর নিজ বাসা থেকে হাসান নাসিমকে ডিবি পরিচয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি অনুযায়ী, নিজেদের ডিবি সদস্য পরিচয় দেওয়া ব্যক্তিরা তাকে তুলে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ করেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী লেখালেখি করতেন এবং একটি পেইজ পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তবে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না—এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়।

হাসান নাসিমের ভাই হাসান নোমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তাদের পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি আরও উল্লেখ করেন, অতীতেও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে হাসান নাসিম গ্রেফতার হয়ে দীর্ঘ সময় কারাভোগ করেছিলেন।

ডাকসু তাদের বিবৃতিতে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত একটি মৌলিক অধিকার। এই অধিকারকে সীমিত করতে কাউকে গোপনে আটক বা তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সংগঠনটি অবিলম্বে হাসান নাসিমকে জনসম্মুখে হাজির করা অথবা নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা অতীতের বিতর্কিত সময়ের কথা স্মরণ করিয়ে দেয়, যখন বহু মানুষ নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছিল। এমন পরিস্থিতি পুনরাবৃত্তি হলে তা রাষ্ট্রের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর বলে উল্লেখ করা হয়।

ডাকসুর জিএস সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশ দমন করতে ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নেওয়া হলে তা উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। নতুন প্রজন্ম অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদে সক্রিয় এবং তারা মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সোচ্চার থাকবে বলে মন্তব্য করেন তিনি।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...