পরীক্ষামূলক সংস্করণ

ইমামের কিশোরী মেয়েকে অপহরণ, নিন্দা ও উদ্বেগ জামায়াতের

অল ক্রাইমস.টিভি ডেস্ক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ইমামের ১৫ বছর বয়সী মেয়েকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গত বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এক মসজিদের ইমামকে অস্ত্রের মুখে জিম্মি করে সন্ত্রাসীরা তার মাদরাসাপড়ুয়া কিশোরী মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনা তিনি অত্যন্ত ন্যাক্কারজনক ও ভয়াবহ উল্লেখ করে বলেন, প্রকাশ্য দিবালোকে এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই প্রতিফলন।

তিনি আরও বলেন, অপহরণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে না পারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এ ধরনের ব্যর্থতা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে বলেও তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, দেশের মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তার মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার সুযোগে সন্ত্রাসীরা দাপট দেখিয়ে সাধারণ মানুষের ওপর এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর সাহস পাচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, অপহৃত কিশোরীকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানান তিনি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...