পরীক্ষামূলক সংস্করণ

মোমেনশাহী সেনানিবাসে আর্টডক পরিদর্শনে সেনাপ্রধান

অল ক্রাইমস. টিভি ডেস্ক

আর্টডক পরিদর্শনে মোমেনশাহী সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

‘আর্টডক ডে-১/২০২৬’ উপলক্ষে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত সেনাবাহিনীর প্রশিক্ষণ ও মতবাদ কমান্ড পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (১৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পরিদর্শনকালে সেনাপ্রধান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং গবেষণামূলক উদ্যোগ সরাসরি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দেশীয় উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি সময়োপযোগী বিভিন্ন সামরিক সরঞ্জাম সম্পর্কে অবহিত হন।

উদ্ভাবনী প্রযুক্তির বিকাশে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা ও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সেনাপ্রধান উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশল ও আধুনিক সামরিক ধারণা নিয়ে মতবিনিময় করেন। তিনি আধুনিক রণকৌশলে দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সফরকালে তিনি ই-শিক্ষা সুবিধাসম্পন্ন একটি আধুনিক গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি আশা প্রকাশ করেন, এই ডিজিটাল গ্রন্থাগার ভবিষ্যৎ সামরিক নেতৃত্ব গড়ে তোলা, জ্ঞানভিত্তিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ও মতবাদ কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, সামরিক সচিব, ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এলাকার এরিয়া কমান্ডারসহ সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...