পরীক্ষামূলক সংস্করণ

আ. লীগ-ছাত্রলীগ কি এনসিপির দয়ায় রাজনীতি করবে?

অল ক্রাইমস. টিভি ডেস্ক

আওয়ামী লীগ ও ছাত্রলীগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) “দয়ার রাজনীতি” করবে কি না—এমন প্রশ্ন তুলেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

আজ এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগ করলেও তা মুখ্য নয়। এখন থেকে কেউ এনসিপিতে যুক্ত হলে তাকে দলের সংগঠক ও কর্মী হিসেবে কাজ করতে হবে এবং দলের আদর্শ ধারণ করতে হবে।

নাহিদ ইসলামের এই বক্তব্যের পর আনিস আলমগীর তার সামাজিক যোগাযোগমাধ্যম পেজে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন, “এনসিপির দাবিতে একসময় বলা হলো ছাত্রলীগ নিষিদ্ধ, পরে বলা হলো আওয়ামী লীগও নিষিদ্ধ—এটা ইতিহাস গড়া শুদ্ধি অভিযান।”

তিনি আরও বলেন, এখন আবার বলা হচ্ছে, অভিযুক্ত না হলে ছাত্রলীগ থেকে কেউ দলে আসতে পারবে। অর্থাৎ আগে দরজা বন্ধ, পরে আবার শর্তসাপেক্ষে খোলা হচ্ছে।

তার ভাষায়, নিষেধাজ্ঞা আর আমন্ত্রণ একসঙ্গে চলা রাজনীতির নতুন ধারা তৈরি হয়েছে।

আনিস আলমগীর প্রশ্ন রাখেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ কি এনসিপির দয়ার রাজনীতি করবে? তিনি বলেন, যারা প্রতিপক্ষকে নিষিদ্ধ করে রাজনীতি করে, তারা আসলে নিজেদের দুর্বলতাকেই প্রকাশ করে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...