পরীক্ষামূলক সংস্করণ

কুলাউড়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১১ বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মাসুম আহমদ (২০) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) রাতে উপজেলার টিলাগাও ইউনিয়নের এক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

সে উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা এলাকার মাসুক আহমদের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল বুধপাশা এলাকার এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে একই এলাকার মাসুম নামে একজন। পরে ২৮ এপ্রিল বাক প্রতিবন্ধী শিশুর পরিবার ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা করে।

পরবর্তীতে মাসুম এলাকা থেকে পালিয়ে যায়। বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে পারেনি পুলিশ। অবশেষে গতকাল বুধবার (১ জুলাই) রাতে উপজেলার টিলাগাও ইউনিয়নের এক এলাকা থেকে এস আই আব্দুর রহিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

আটকের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এস আই আব্দুর রহিম দৈনিক অধিকারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ধর্ষক মাসুমকে গ্রেপ্তার করতে সক্ষম হন তিনি।

তিনি আরও জানান, ধর্ষক মাসুমকে আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...