পরীক্ষামূলক সংস্করণ

‘আমি খুবই সাধারণ একটা মেয়ে’

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল গ্ল্যামার ও অভিনয়ের মাধুর্যে দর্শকদের মন জয় করে আসছেন। তবে পর্দার আড়ালের মানুষটি যে ভীষণ কোমল ও সাধারণ, তা আবারও ফুটে উঠেছে তার কথায়। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়।

দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক সাক্ষাৎকারে কেয়া পায়েল বলেন, ‘তিন বছরের একটি কাজ আমরা প্রতি মাসে ধাপে ধাপে শুটিং করেছি। এখন আমার হাত-পা কাঁপছে—যে মানুষগুলোর সঙ্গে এতদিন কাজ করেছি, তাদের সঙ্গে হয়তো দেখা হবে, কিন্তু যে পরিবারটা তৈরি হয়েছিল আমাদের মধ্যে, সেটাই সবচেয়ে বেশি মনে পড়বে।’

পর্দার অভিনয়ের চেয়ে শুটিং সেটের সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কই তার কাছে বেশি মূল্যবান হয়ে উঠেছে। তিনি বলেন, ‘সিনের বাইরে আমাদের সম্পর্কগুলো খুবই গভীর। প্রতিটি চরিত্রের সঙ্গে আমার দারুণ বন্ধন তৈরি হয়েছে। ভীষণ খারাপ লাগছে, তবে এই অনুভূতিটা আমি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না—এটা একান্তই আমার ব্যক্তিগত অনুভূতি।’

নিজের ব্যক্তিত্ব সম্পর্কে কেয়া পায়েল জানান, ‘দিন শেষে আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি অনেক আবেগপ্রবণ। আমার মনে হয়, পরিবারের চেয়ে অনেক বেশি সময় আমি কাজেই ব্যয় করি।’

সহকর্মীদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যাদের সঙ্গে আমি কাজ করি, তারা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।’

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...