পরীক্ষামূলক সংস্করণ

কক্সবাজারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন স্বপ্না

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এতে কক্সবাজার জেলার সংরক্ষিত নারী আসনে দলটির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।

তিনি দীর্ঘ দেড় যুগ ধরে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার মনোনয়নের খবরে জেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আইন পেশায় সাফল্যের কারণে কেন্দ্র থেকে তৃণমূল—সব পর্যায়েই তিনি একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। দলীয় নেতাকর্মীদের মতে, তার নেতৃত্বে জেলা বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে।

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি কালের কণ্ঠকে বলেন, “এক আদর্শ ও নীতিতে অটল থেকে ধৈর্য ও সংগ্রামের পরিপূর্ণতা আজ পেয়েছি। এ জন্য দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ দলের স্থায়ী কমিটির সব সম্মানিত সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৪ সালে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি আইনশাস্ত্রে পড়াশোনা করেন এবং ১৯৮৬ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় যোগ দেন।

পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে কক্সবাজার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওয়ান-ইলেভেন-পরবর্তী সময়ে অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে তিনি কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

দলের দুর্দিনে সংগঠন পুনর্গঠন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং তৃণমূলকে সক্রিয় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে কক্সবাজার জেলা বিএনপি একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছে বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...