পরীক্ষামূলক সংস্করণ

দীর্ঘ বিরতির পর ফের জুটি বাঁধতে চলেছেন সালমান-কারিনা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বলিউডে আবারও আলোচনায় এসেছে বডিগার্ড জুটির সম্ভাব্য পুনর্মিলন। গুঞ্জন অনুযায়ী, সালমান খান-এর আসন্ন সুপারহিরোধর্মী সিনেমায় যুক্ত হতে পারেন কারিনা কাপুর খান।

পরিচালক জুটি রাজ ও ডিকে-এর এই প্রজেক্ট ঘিরে আগে থেকেই দর্শকদের আগ্রহ ছিল। শুরুতে এই চরিত্রে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর নাম শোনা গেলেও এখন নির্মাতাদের প্রথম পছন্দ হিসেবে এগিয়ে আছেন কারিনা।

সবকিছু ঠিক থাকলে প্রায় ১২ বছর পর আবারও সালমান–কারিনা জুটিকে বড় পর্দায় দেখা যেতে পারে। তাদের শেষ একসঙ্গে কাজ ছিল বজরঙ্গী ভাইজান-এর পর।

তবে সিনেমাটির গল্প, শুটিং ও চূড়ান্ত কাস্ট এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসতে পারে বলে জানা গেছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...