পরীক্ষামূলক সংস্করণ

সেনা ও গোয়েন্দা কর্মকর্তা সেজে প্রতারণা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে মো. সোহেল হাওলাদার (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে মঠবাড়িয়া থানার পুলিশ উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে।

সোহেলের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার বাদেরপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল বারেক হাওলাদার।

থানা সূত্রে জানা গেছে, সোহেল পাঁচ মাস আগে মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামের ফারজানা আক্তারকে সেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ে করেন। তিনি সেনাবাহিনীর লোগোসংবলিত মোটরসাইকেল ব্যবহার করতেন। এলাকায় কখনো নিজেকে মেজর, আবার কখনো ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিতেন। পরে একই পরিচয়ে বকসীর ঘটিচোরা গ্রামে আরেকটি বিয়ে করেন।

সম্প্রতি সবুজ নগর গ্রামের গৃহবধূ হাসি রানী দাসের স্বামী হৃদয়কে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সোহেল ৫০ হাজার টাকা দাবি করেন। চাকরির আশায় হাসি রানী তাকে ১৫ হাজার টাকা দেন। এরপর সোহেল সময়ক্ষেপণ শুরু করলে সন্দেহ তৈরি হয় এবং বিষয়টি জানাজানি হয়।

এ ছাড়া আরও ছয়-সাতজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গৃহবধূ হাসি রানীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে সোহেলকে আটক করে। তিনি মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়দের সহায়তায় প্রতারক সোহেলকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে সেনাবাহিনী বা ডিজিএফআইয়ের কোনো সদস্য নয়। তাকে আদালতে পাঠানো হবে।

 

Published on: July 31, 2025
Time: 7:15 PM BST

এ ধরনের প্রতারণা রোধে আপনার মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...