পরীক্ষামূলক সংস্করণ

হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় আ. লীগ নেতা

চট্টগ্রামের পটিয়ায় মায়ের জানাজায় অংশ নিতে কারাগার থেকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আইয়ুব বাবুল।

চট্টগ্রামের পটিয়ায় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় নিজের মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আইয়ুব বাবুল। সোমবার রাত ৯টায় পটিয়া পৌর সদরের আদালত জামে মসজিদ চত্বরে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে অংশ নেওয়া সমবেতদের উদ্দেশে আওয়ামী লীগ নেতা আইয়ুব বাবুল বলেন, “আপনারা আমার মায়ের জানাজায় এসেছেন আমি খুবই কৃতজ্ঞ। আমি মায়ের সেবা করতে পারি নাই। এটা হচ্ছে আমার বড় দুঃখ। সরকারি প্রটোকলে আমি আসছি। কেউ কোনো স্লোগান ইত্যাদি দেওয়ার প্রয়োজন নাই। যেহেতু দেরি হয়ে গেছে, আমি সবার কাছে মাফ চাইছি।” জানাজা শেষে পটিয়া পৌর সদরের ওয়াদপা রোড এলাকার পারিবারিক কবরস্থানে তার মায়ের মরদেহ দাফন করা হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৮০) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে মারা যান। মায়ের মৃত্যুর পর আইয়ুব বাবুলকে প্যারোলে মুক্তি দিতে তার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক আইয়ুব বাবুলকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আদেশ দেন। আইয়ুব বাবুল পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। মায়ের জানাজা এবং দাফন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই তাকে আবার কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতা আইয়ুব বাবুল মায়ের জানাজায় অংশ নেন। এ সময় নিয়ম অনুসারে পুলিশ পাহারা ছিল। তার হাতে হাতকড়া ছিল। পরে তাকে আবার কারাগারে পাঠানো হয়। আইয়ুব বাবুলের বিরুদ্ধে কমপক্ষে ৬টি মামলা আছে। ২০২৫ সালে ২৯ এপ্রিল থেকে তিনি কারাগারে আছেন।” পুরো জানাজা ও দাফন প্রক্রিয়া চলাকালীন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...