পরীক্ষামূলক সংস্করণ

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে হামলা, শিশুসহ গুলিবিদ্ধ ৫

কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কাঁটাবিল এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধনের আয়োজন করেন। কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত হঠাৎ সেখানে হামলা চালায় এবং গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধ শিশুর নাম ইথান আহম্মেদ প্রেম (১২)। সে স্থানীয় কাটাবিল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই এলাকার মো. ইউনুস মিয়ার ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। প্রেমের মা সোনিয়া আক্তার বাধন কান্নাজড়িত কণ্ঠে ঘটনার সুষ্ঠু বিচার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীর শীর্ষ মাদক কারবারি এবং একটি হত্যা মামলার আসামি ‘অপু’ এই হামলার সাথে জড়িত। সে কিছুদিন আগেই জামিনে বের হয়েছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুমিল্লা কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত অপুকে সনাক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...