পরীক্ষামূলক সংস্করণ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) পাঠানো এক শুভেচ্ছাবার্তায় তিনি ট্রাম্প এবং মার্কিন জনগণের প্রতি আন্তরিক শুভকামনা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতেও উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার হিসেবে ভূমিকা পালন করে আসছে। গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে।

চিঠিতে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগে সাম্প্রতিক অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতা ও মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। চিঠির শেষে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মার্কিন জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...