পরীক্ষামূলক সংস্করণ

মসজিদ নির্মাণই এখন ববিতার সবচেয়ে বড় স্বপ্ন

বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা এবার নিজের জন্মভিটা যশোরের বিজয়নগরে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। দীর্ঘদিনের লালিত এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি ইতোমধ্যে মসজিদের জন্য জমি চূড়ান্ত করেছেন।

সম্প্রতি যশোরের বিজয়নগরে পারিবারিক এলাকায় দাদাবাড়ি সফর করেন ববিতা। সেখানে সম্ভাব্য মসজিদ নির্মাণের স্থান পরিদর্শন করে জমি নির্ধারণ করেন। তিনি জানান, চার থেকে পাঁচ বছর ধরে এই স্বপ্ন বুকে লালন করছেন।

ববিতা বলেন, ‘দাদাবাড়িতে গিয়ে মসজিদের জন্য জমি দেখে চূড়ান্ত করে এসেছি। মনে হচ্ছে, আল্লাহ আমাকে একটি ভালো কাজ করার সুযোগ দিচ্ছেন। আমি খুব সুন্দর একটি মসজিদ নির্মাণ করতে চাই। এটি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি।’

তিনি আরও বলেন, নিজের গ্রামের মানুষের জন্য একটি স্থায়ী ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা বহুদিনের। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগোতে পেরে তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ।

কিংবদন্তি এই অভিনেত্রী জানান, খুব শিগগিরই মসজিদের নকশা তৈরি করা হবে। এরপর ধাপে ধাপে নির্মাণকাজ শুরু হবে।

ববিতার ভাষায়, ‘একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই চলে যাওয়ার আগে একটি ভালো কাজ করে যেতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন আল্লাহ এই স্বপ্ন পূরণের তৌফিক দেন।’

জীবনের এই পর্যায়ে এসে মসজিদ নির্মাণকেই নিজের সবচেয়ে বড় লক্ষ্য উল্লেখ করে ববিতা বলেন, ভালো কাজের সঙ্গে থাকতে চান এবং মানুষের জন্য স্থায়ী একটি কল্যাণকর উদ্যোগ রেখে যেতে চান।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...