পরীক্ষামূলক সংস্করণ

লিসবনেই কি শেষ আন্তর্জাতিক ম্যাচ রোনালদোর?

ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের ক্রীড়া সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আওয়াদ-এর দেওয়া তথ্য অনুযায়ী, উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচ হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ।

সূত্রের দাবি, আগামী ২৪ সেপ্টেম্বর লিসবনের ঐতিহাসিক এস্তাদিও হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতেই জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামতে পারেন পর্তুগিজ মহাতারকা।

বিশেষ এই স্টেডিয়ামটি বেছে নেওয়ার পেছনে রয়েছে আবেগঘন একটি কারণ। স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার ফুটবলে রোনালদোর অভিষেক হয়েছিল এই মাঠেই। তাই ক্যারিয়ারের সূচনাস্থল থেকেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা করছেন বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়েলসের বিপক্ষে ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিতে পারেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি।

দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক ও অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে রোনালদো অসাধারণ সাফল্য অর্জন করেছেন। আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি ইতিহাস গড়েছেন।

রোনালদোর নেতৃত্বে পর্তুগাল ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং দুইবার উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছে। ব্যক্তিগত ও দলীয় সাফল্যে সমৃদ্ধ তার আন্তর্জাতিক ক্যারিয়ারে যুক্ত হয়েছে অসংখ্য রেকর্ড।

তবে ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা পর্তুগিজ ফুটবল ফেডারেশন এখনো সম্ভাব্য অবসরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফলে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে এই খবর ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...