পরীক্ষামূলক সংস্করণ

ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার (প্রায় ১২৩ কোটি টাকা) ঘোষণা করেছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। সংগঠনটি দাবি করেছে, ট্রাম্পকে হত্যা করতে পারলে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।

গত বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানপন্থি ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানায়, সংগঠনের সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকে এই পুরস্কার নির্ধারণ করা হয়েছে।

বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করে বলা হয়, যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী তাকে হত্যা করবে, তাকে ১ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে। সংগঠনটি আরও দাবি করে, বিশ্বজুড়ে তাদের সমর্থকেরা ট্রাম্পকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাবে।

এছাড়া বিবৃতিতে বলা হয়, তাদের নিহত সদস্যদের প্রতিশোধ নেওয়া সংগঠনের জন্য ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ এবং এ লড়াই চলবে বলে তারা দাবি করেছে।

এদিকে গালফ নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেয়।

তবে ট্রাম্পকে লক্ষ্য করে দেওয়া এই হুমকি বা পুরস্কার ঘোষণার বিষয়ে হোয়াইট হাউস বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রধান খবর

বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে।

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

আসছে...