পরীক্ষামূলক সংস্করণ

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নেতাকে বহিষ্কার করল এনসিপি

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটির সদস্য মো. আফতাব মজুমদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এনসিপি চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) ও প্রচার-প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী মো. আফতাব মজুমদারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এনসিপি আরও জানায়, ২৩ জুলাই থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে দলীয় পরিচয় ব্যবহার, সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ কিংবা দলের কোনো সিদ্ধান্তের সঙ্গে তার আর কোনো সম্পৃক্ততা থাকবে না।

এর আগে বুধবার (২২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে আফতাব মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সবুজ মাহমুদ জানান, চান্দগাঁও থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এনসিপি চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) রিদুয়ান হৃদয় জানান, মহানগর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে এবং বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃত্বকেও অবহিত করা হয়েছে।

 

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...