পরীক্ষামূলক সংস্করণ

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৮১৬ জনে পৌঁছেছে।

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৬৯১ জন। এর মধ্যে পরীক্ষায় ৭৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ হাজার ২৭২ জনে দাঁড়িয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৬১৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন হয়েছে।

এছাড়া, একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রধান খবর

বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে।

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

আসছে...