পরীক্ষামূলক সংস্করণ

সাফের আগে চারটি প্রীতি ম্যাচ খেলবেন হামজারা, প্রতিপক্ষ কারা?

নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি জোরদার করতে চারটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফিফার সেপ্টেম্বর ও অক্টোবর আন্তর্জাতিক উইন্ডো কাজে লাগিয়ে এই প্রীতি ম্যাচগুলো আয়োজন করতে চায় বাফুফে। এর মধ্যে দুই থেকে তিনটি ম্যাচ কিরগিজস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আয়োজিত একটি ত্রিদেশীয় ফুটবল সিরিজে অংশ নিতে বাংলাদেশকে অনানুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান ফুটবল ফেডারেশন।

এ বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, কিরগিজস্তানের কাছ থেকে অনানুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়া গেছে। তাদের সঙ্গে আলোচনা করে সেপ্টেম্বর উইন্ডোতে সেখানে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে কিরগিজস্তান সফর চূড়ান্ত না হলে বিকল্প হিসেবে ঢাকাতেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের।

সাফ চ্যাম্পিয়নশিপের আগে আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলিয়ে হামজা চৌধুরীসহ জাতীয় দলের খেলোয়াড়দের আরও প্রস্তুত করে তুলতে চায় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...