পরীক্ষামূলক সংস্করণ

শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে তাকে আটক করে পরে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার রাত ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশ। অভিযানে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডেভিড ইমনকে আটক করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের সমন্বিত অভিযানের মাধ্যমে এই গ্রেপ্তার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...