পরীক্ষামূলক সংস্করণ

৬ মাসে ৪৮১ ধর্ষণ: ৯২ গ্যাং রেপ

৬ মাসে ৪৮১ ধর্ষণ ৯২ গ্যাং রেপ।

চলতি বছরের প্রথম ৬ মাসে ৭৩৬ জন মেয়ে শিশুসহ মোট ১ হাজার ৫৫৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৩৪৫ শিশুসহ ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদন (জানুয়ারি–জুন)-এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জুন মাসের নারী ও কন্যা নির্যাতনের তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসে মেয়ে শিশুসহ ১ হাজার ৫৫৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ৩৪৫ শিশুসহ ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ৬২ শিশুসহ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১০৬ জন নারী।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুধু জুন মাসে ৮৭ জন মেয়েশিশু এবং ১১৬ জন নারীসহ মোট ২০৩ জন নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ৪৩ শিশুসহ ৬৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৫  শিশুসহ ৮ জন নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ২ শিশুসহ ৩ জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

অন্যদিকে , দেশের বিভিন্ন এলাকায় গত ৬ মাসে ২২৭ টি ধর্ষনের ঘটনা ঘটেছে। এছাড়াও ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে ৩০ টি। ২০২৬ সালে গত ছয় মাসে ৯২টি গ্যাং রেপের ঘটনা ঘটেছে। আইন ও শালিস কেন্দ্রের দেওয়া তথ্যে এসব উঠে এসেছে।

চলতি বছরের শুরু থেকে প্রথম ছয় মাসে শিশু হত্যা ও যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে তা বিগত বছরের সব রেকর্ড ভেঙেছে।

 

 

প্রধান খবর

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান এনসিপির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এনসিপি। সংলাপ শেষে এ কথা জানান নাহিদ ইসলাম।

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

উপকূলীয় অঞ্চলের জীবনমান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ঢাকার বস্তি উন্নয়নেও মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আসছে...