পরীক্ষামূলক সংস্করণ

অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতির সময় ১০টি দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি চট্টগ্রাম জেলার শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন এবং তার প্রধান সহযোগী মো. মোবারক হোসেন ওরফে কালা মোবারকের সক্রিয় সহযোগী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলায় (শফির টিলা) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিকেল পৌনে ৩টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি টংঘরে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যরা গহিন জঙ্গলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে মোবারককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার মোবারকের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি ধারালো ছোড়া, দুটি রামদা, একটি লোহার শাবল, একটি ধারালো ছুরি, একটি ধামা, একটি দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রডসহ মোট ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘টেস্টার মোবারক’ মূলত ডেভিড ইমনের প্রধান সহযোগী কালা মোবারকের অধীনে থেকে ফটিকছড়িকেন্দ্রিক অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

পুলিশের এই কর্মকর্তার দাবি, এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড সক্রিয় রাখা এবং সহযোগীদের পরিচালনার জন্য শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন প্রতি মাসে মোবারককে টাকা পাঠাতেন। ফটিকছড়ি এলাকার বিভিন্ন সংঘাত ও সন্ত্রাসী ঘটনায় টেস্টার মোবারক সরাসরি সম্পৃক্ত ছিলেন বলেও তিনি জানান।

এ ঘটনায় টেস্টার মোবারক ও পলাতক আসামিদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা হয়েছে। ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রধান খবর

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

আসছে...