পরীক্ষামূলক সংস্করণ

শাহবাগে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর। স্থানীয়দের বরাতে পুলিশ ধারণা করছে, তারা ভবঘুরে প্রকৃতির ছিলেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সুপ্রিম কোর্টসংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহের পাশ থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, দুই ব্যক্তি ভবঘুরে হিসেবে ওই এলাকায় থাকতেন। অসুস্থতাজনিত কারণেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে জানানো হয়েছে।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...