পরীক্ষামূলক সংস্করণ

ভাঙা পিঠে ইরানে ৫০ ঘণ্টা, যেভাবে বাঁচলেন মার্কিন সেনা

চলতি বছরের ২ এপ্রিল ইরানে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হলে বিমানে থাকা দুই পাইলট প্যারাশুটে করে ইরানের ভূখণ্ডে নামতে বাধ্য হন। তাঁদের একজনকে কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হলেও অস্ত্রব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকা ‘ব্রাভো’ প্রায় ৫০ ঘণ্টা দুর্গম পাহাড়ে আটকে ছিলেন। খবর সিএনএনের।

নিরাপত্তাজনিত কারণে ওই কর্মকর্তার প্রকৃত পরিচয় প্রকাশ করা হয়নি। মিশনের কলসাইন অনুযায়ী তাকে ‘ড্যুড ৪৪ ব্রাভো’ নামে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ব্রাভো জানান, ক্ষতিগ্রস্ত প্যারাশুটের কারণে তিনি প্রায় ৫ মাইল দূরে গিয়ে দ্রুত মাটিতে আছড়ে পড়েন। এতে তাঁর পিঠ, একটি হাত ও একটি কাঁধ ভেঙে যায়।

তিনি বলেন, প্যারাশুট না খোলার মুহূর্তটি ছিল তাঁর জীবনের সবচেয়ে ভয়ংকর সময়। মাটিতে পড়ার পর অন্ধকার কেটে গেলে তিনি বুঝতে পারেন, শত্রু নিয়ন্ত্রিত এলাকায় রয়েছেন। এরপর নিরাপদে সরে যাওয়ার পরিকল্পনা করেন।

ব্রাভো জানান, তিনি এমন একটি উপত্যকায় ছিলেন, যার দুই পাশে খাড়া পাহাড়। সবচেয়ে নিরাপদ পথ হিসেবে তিনি ওপরের দিকে ওঠার সিদ্ধান্ত নেন। ভাঙা হাড় নিয়েই প্রায় ৭ হাজার ফুট উঁচু একটি পাহাড়ি রিজলাইন ধরে হাঁটেন ও ওঠেন।

তিনি বলেন, শরীরে গুরুতর আঘাত থাকলেও প্রশিক্ষণের কারণে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেখান থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে যাওয়ার চেষ্টা করেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের ভাষ্য অনুযায়ী, ব্রাভোকে উদ্ধারে বিশাল অভিযান শুরু করা হয়। শত শত সেনাসদস্যকে আকাশপথে এবং আরও হাজারো সদস্যকে অভিযানে সহায়তার জন্য কাজে লাগানো হয়।

কুপার জানান, ইরানের মাটিতে ৯০ জনের বেশি মার্কিন সামরিক সদস্য পাঠানো হয়েছিল। এর মধ্য দিয়ে ৪৬ বছরের মধ্যে প্রথমবার ইরানে মার্কিন স্থলবাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

বিমানের অপর পাইলট ‘আলফা’কে ছয় ঘণ্টার মধ্যেই খুঁজে পাওয়া যায়। কিন্তু ব্রাভোর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ফলে তাঁকে ইরানের পাহাড়ে আরও একটি দিন একাই কাটাতে হয়। তাঁর কাছে খাবার ও পানি প্রায় ছিল না বললেই চলে।

শেষ পর্যন্ত ব্রাভো কোনোভাবে যুক্তরাষ্ট্রকে তাঁর অবস্থান সম্পর্কে একটি বার্তা পাঠাতে সক্ষম হন। পরে মার্কিন বাহিনী ব্যয়বহুল এক অভিযানে তাঁকে উদ্ধার করে দেশে ফিরিয়ে নেয়। ইরানি বাহিনীর হামলার মুখে ওই অভিযানে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়।

প্রধান খবর

জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী-গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশা জানিয়েছেন তিনি।

শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি

শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসছে...