পরীক্ষামূলক সংস্করণ

হাম উপসর্গে একদিনে ৮ মৃত্যু, প্রাণহানি ১,০৩০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত হাম ও উপসর্গে মোট ১ হাজার ৩০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে ৯৩০ জন এবং হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৭৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে একদিনে হাম ও উপসর্গে আক্রান্ত বা শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭২ হাজার ৭২০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ২০ হাজার ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

প্রধান খবর

বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও নীতি নির্ধারণ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও নীতি নির্ধারণ কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। শিক্ষার গুণগতমান নিশ্চিতেরও নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাসকূপ খনন ও এফএসআরইউ স্থাপনের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

আসছে...