পরীক্ষামূলক সংস্করণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত স্কুল-কলেজ ভবন উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে ভবনটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উপাচার্য বলেন, শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে প্রাথমিক স্তর থেকেই গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য ক্যাম্পাসের ভেতরে মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি করতেই এই স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি গতানুগতিক স্কুলের চেয়ে আরও ভালো হবে এবং একটি মডেল স্কুল অ্যান্ড কলেজ হিসেবে গড়ে উঠবে। তবে শিক্ষার্থীদের ভালোভাবে গড়ে তুলতে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

উপাচার্য আরও জানান, শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান নয়, স্থানীয় বাসিন্দারাও তাদের সন্তানদের এই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করাতে পারবেন। প্রতিষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং শিক্ষার্থীরা সমান সুযোগ পাবে।

তিনি বলেন, অন্যান্য নামী স্কুলের তুলনায় অভিভাবকদের জন্য শিক্ষার ব্যয় যেন সহনীয় থাকে, সে বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিরাপত্তাবেষ্টিত হওয়ায় অভিভাবকেরা সন্তানদের নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন। স্কুল অ্যান্ড কলেজের সার্বিক কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা থাকবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদসহ বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।

উদ্বোধন শেষে স্কুল অ্যান্ড কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। পাঁচতলা ভবনটির প্রতিটি তলায় প্রায় ১১ হাজার ৫০০ বর্গফুট আয়তন রয়েছে।

প্রধান খবর

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

একনেক রাজধানীর মেট্রোরেল লাইন-১, লাইন-৫ নর্দান ও সাউদার্ন প্রকল্প অনুমোদন দিয়েছে। তিন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপান গেছেন। তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং শীর্ষ ক্রীড়া কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক বলছেন সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার

Southeast University-এর শিক্ষক সুফি শাহরিয়ার হাসানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। অভিযোগকারী দাবি করেছেন, শিক্ষকের কথাবার্তা ও আচরণে তিনি অস্বস্তি ও নিরাপত্তাহীনতা অনুভব করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক দাবি করেছেন, তিনি একটি সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার।

আসছে...