পরীক্ষামূলক সংস্করণ

হাজারীবাগে ডিআইইউ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থী রাফসাদ মোস্তফা রুহিনের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হাজারীবাগের জাহানারা মেনশনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাফসাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের খালাতো ভাই ইমতিয়াজ কামাল জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে রাফসাদের সঙ্গে তার ফোনে কথা হয়। তখন রাফসাদ জানিয়েছিল, জিম শেষ করে একটি সেলুনে চুল কাটতে গিয়েছিল। সেখান থেকে তার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সে বিমানবন্দরে যেতে পারেনি।

ইমতিয়াজ জানান, মঙ্গলবার রাত ১টা থেকে ৩টার মধ্যে ডাইনিং রুমের পাশে একটি ছোট কক্ষে ঘটনাটি ঘটেছে বলে তারা ধারণা করছেন। সকালে রাফসাদকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় এক বছর ধরে একটি মেয়ের সঙ্গে রাফসাদের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের টানাপোড়েন বা মনোমালিন্যের কারণে রাফসাদ আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের ধারণা। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক মো. শামীম মিয়া জানান, ৯৯৯-এ খবর পেয়ে বুধবার দুপুরে জাহানারা মেনশনের পঞ্চম তলা থেকে রাফসাদের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, রাফসাদ ডাইনিং রুমে সিলিং ফ্যানের সঙ্গে প্লাস্টিকের রশি ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

রাফসাদ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায়। বর্তমানে তিনি মায়ের সঙ্গে হাজারীবাগের ওই বাসায় থাকতেন।

প্রধান খবর

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

একনেক রাজধানীর মেট্রোরেল লাইন-১, লাইন-৫ নর্দান ও সাউদার্ন প্রকল্প অনুমোদন দিয়েছে। তিন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপান গেছেন। তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং শীর্ষ ক্রীড়া কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক বলছেন সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার

Southeast University-এর শিক্ষক সুফি শাহরিয়ার হাসানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। অভিযোগকারী দাবি করেছেন, শিক্ষকের কথাবার্তা ও আচরণে তিনি অস্বস্তি ও নিরাপত্তাহীনতা অনুভব করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক দাবি করেছেন, তিনি একটি সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার।

আসছে...