পরীক্ষামূলক সংস্করণ

ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাতের অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে সলিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির মন্ডলকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার মানিকনগর পাঠশালা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মহির মন্ডল দাবি করেছেন, ছুরিকাঘাতের পর তাকে লক্ষ্য করে গুলিও ছোড়ার চেষ্টা করা হয়। তিনি সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী এলাকার মৃত নায়েব আলী মন্ডলের ছেলে। অভিযুক্ত রিপন সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার বাসিন্দা।

মহির মন্ডল জানান, সকালে ইউপি সদস্য আক্তারুল ইসলামকে সঙ্গে নিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণ করা চাল পরিদর্শনে পাঠশালা মোড় এলাকায় যান তিনি। সেখানে আগে থেকে অবস্থান করা রিপন তার ওপর হামলা করেন বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, রিপন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করেন। পরে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করা হয়। এ সময় তিনি দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলার সময় রিপন তাকে এবং সলিমপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন হোসেনকে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন মহির মন্ডল।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, আহত মহির মন্ডল ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি সলিমপুর ইউনিয়ন পরিষদে একটি গ্রাম্য সালিশ চলাকালে মহির মন্ডলসহ এক গ্রামপুলিশ সদস্যের ওপর কয়েকজন যুবক হামলা করেছিলেন। ওই ঘটনায় রিপনও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রধান খবর

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

একনেক রাজধানীর মেট্রোরেল লাইন-১, লাইন-৫ নর্দান ও সাউদার্ন প্রকল্প অনুমোদন দিয়েছে। তিন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপান গেছেন। তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং শীর্ষ ক্রীড়া কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক বলছেন সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার

Southeast University-এর শিক্ষক সুফি শাহরিয়ার হাসানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। অভিযোগকারী দাবি করেছেন, শিক্ষকের কথাবার্তা ও আচরণে তিনি অস্বস্তি ও নিরাপত্তাহীনতা অনুভব করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক দাবি করেছেন, তিনি একটি সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার।

আসছে...