গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন নতুন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৯৯ জনে।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহী বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর ১ হাজার ৭৫৩ জন, ১৫ সেপ্টেম্বর ১ হাজার ৫৯৩ জন এবং ৮ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা মনে করছেন, ডেঙ্গুর বিস্তার রোধে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি



