পরীক্ষামূলক সংস্করণ

ভারতের কর্ণাটকে বানরের আক্রমণে ৯১ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু

ভারতের কর্নাটকের কোপ্পলে বাঁদরের ধাক্কায় মাটিতে পড়ে ৯১ বছর বয়সি এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত বৃদ্ধার নাম নাজামুন্নিসা বেগম। তিনি লেখক এমএস সাভাদাত্তির স্ত্রী। বিটি পাতিল নগরে নিজের বাড়ির উঠোনে হাঁটার সময় একটি বাঁদর হঠাৎ তাকে সজোরে বুকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে যান।

সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে। বৃদ্ধাকে সাহায্য করতে তার মেয়ে এগিয়ে গেলে বাঁদরটি তাকেও আক্রমণ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরে নাজামুন্নিসাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও পরে অবনতি ঘটে। এক দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

প্রধান খবর

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি বাংলায় ভাষণ দেবেন।

বিশ্ব নেতাদের সঙ্গে প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নিয়েছেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা, জলবায়ু ও অর্থনৈতিক বিষয়ও আলোচনায় থাকবে।

আসছে...