পরীক্ষামূলক সংস্করণ

যাত্রাবাড়ীতে শিস দেওয়াকে কেন্দ্র করে মারামারি, হত্যা মামলায় গ্রেপ্তার ২

রাজধানীর যাত্রাবাড়ীতে মুখে শিস দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে শরিফুল ইসলাম অরুনকে মারধর করে হত্যার ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন ছিদ্দিক শেখ (৪৪) ও মো. আল আমিন (৪০)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ী থানার একটি দল শনিরআখড়া এলাকায় অভিযান চালিয়ে ছিদ্দিক শেখ ও মো. আল আমিনকে গ্রেপ্তার করে।

ডিসি আকতার হোসেন জানান, গত ৮ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ী থানার গোবিন্দপুর জিয়া সরণি রোডের ২৭/৮ নম্বর এলাকায় মুখে শিস দেওয়াকে কেন্দ্র করে শরিফুল ইসলাম অরুনের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়।

পুলিশের ভাষ্য, একপর্যায়ে এজাহারভুক্ত নয়জনসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জন অরুনকে কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করেন।

পরে অরুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার তদন্তও অব্যাহত আছে।

প্রধান খবর

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’

সাইবার অপরাধ মোকাবিলায় অতিরিক্ত আইজিপির নেতৃত্বে স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। প্রাথমিকভাবে বর্তমান জনবল ও সরঞ্জামেই কার্যক্রম শুরু হবে।

হাট-বাজারে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করল সরকার

আগামী ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলায় প্রথম ভাষণ দিয়ে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ইতিহাসে যুক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অগ্রাধিকার তুলে ধরেন।

আসছে...