পরীক্ষামূলক সংস্করণ

গাইবান্ধায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

গাইবান্ধায় কালভার্টের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-১৩। অভিযানের সময় সারের গোডাউনের পাশে শিবপুর রোডের একটি কালভার্টের নিচে সাদা রঙের প্লাস্টিকের কাটা বস্তার ভেতর লাল রঙের একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গোলাবারুদগুলো পাওয়া যায়।

উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান খবর

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ২১৫৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি ২২৫ জনে দাঁড়িয়েছে।

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আসছে...