পরীক্ষামূলক সংস্করণ

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের কোয়ার্টার-ফাইনাল প্রতিপক্ষ মালয়েশিয়া

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে মালয়েশিয়া। শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বৃষ্টির কারণে ওমান-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত হলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে মালয়েশিয়া।

নিশিনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ম্যাচে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হলে দুই দল এক পয়েন্ট করে পায়। এতে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে শেষ আট নিশ্চিত করে মালয়েশিয়া। দুই পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে হংকং, চায়না। এক পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ওমান।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের কারণে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছিল। গ্রুপপর্বের খেলা শেষে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়াকে পেয়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি হবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)। বাংলাদেশ সময় সকাল ১১টায় নিশিনে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

অন্যদিকে কোয়ার্টার-ফাইনালের সূচিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৬টায় পাকিস্তান খেলবে হংকং, চায়নার বিপক্ষে। একই দিন সকাল ১১টায় মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। মঙ্গলবার ভোর ৬টায় নেপাল খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

প্রধান খবর

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ২১৫৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি ২২৫ জনে দাঁড়িয়েছে।

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আসছে...