পরীক্ষামূলক সংস্করণ

ভয়াবহ বন্যায় ডুবেছে ব্যাংকক, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা

প্রবল বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। শনিবার (২৬ সেপ্টেম্বর) শহরটিকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছেন ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট।

গত ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি বৃষ্টিপাতের পর ব্যাংককের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও গাড়ির একাংশ পানিতে ডুবে গেছে। অনেক মানুষকে কোমরসমান পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে।

ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট বলেন, পরিস্থিতি মানুষের জীবনের জন্য ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতির আশঙ্কাও রয়েছে। খালের আশপাশের এলাকাগুলোতে পরিস্থিতি সবচেয়ে গুরুতর বলে জানান তিনি।

দুর্যোগ মোকাবিলায় থাইল্যান্ডের সেনাবাহিনী আশ্রয়কেন্দ্র ও ফিল্ড কিচেন স্থাপনসহ বিভিন্ন ত্রাণ কার্যক্রম শুরু করেছে। ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন (বিএমএ) শহরের স্কুলগুলোকে অস্থায়ী আবাসন হিসেবে নির্ধারণ করেছে। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

বন্যার কারণে সুপার মার্কেটগুলোতে মানুষের ভিড় বেড়েছে। অনেকে প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সরবরাহ মজুত করছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে।

শনিবার খালের আশপাশে বসবাসকারী মানুষকে তাদের মালামাল নিরাপদ ও উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার জন্য জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

এদিকে থাইল্যান্ডের আবহাওয়া সংস্থা পুরো সপ্তাহজুড়ে বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।

ব্যাংককের প্রধান বিমানবন্দর সুবর্ণভূমি বিমানবন্দর স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছে। তবে পর্যটন কর্তৃপক্ষ ভ্রমণকারীদের যাতায়াতের জন্য পরিকল্পিত সময়ের সঙ্গে অতিরিক্ত দুই থেকে তিন ঘণ্টা হাতে রাখার পরামর্শ দিয়েছে।

প্রধান খবর

আগামী সপ্তাহে সাইবার সিকিউরিটি ইউনিট গঠন: সালাহউদ্দিন আহমদ

আগামী সপ্তাহে বাংলাদেশ পুলিশের পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে শাখা এবং আধুনিক ফরেনসিক সুবিধা থাকবে।

নিউইয়র্ক সফরে ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে।

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’

সাইবার অপরাধ মোকাবিলায় অতিরিক্ত আইজিপির নেতৃত্বে স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। প্রাথমিকভাবে বর্তমান জনবল ও সরঞ্জামেই কার্যক্রম শুরু হবে।

আসছে...