পরীক্ষামূলক সংস্করণ

রংপুরে চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার

রংপুর বিভাগে গত ৪৮ ঘণ্টায় চাঞ্চল্যকর হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৩ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর কাওসার বাঁধন।

তিনি জানান, রংপুরে অটোরিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান হত্যা মামলায় অভিযুক্ত অমিত ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে সোহেল মণ্ডল ও হেলাল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গঙ্গাচড়ায় দেশি-বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাটে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত, ঠাকুরগাঁওয়ে মাদকসহ দুই কারবারি এবং নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুড়িগ্রামেও মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি জানিয়েছে, রংপুর বিভাগে সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

প্রধান খবর

ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদী শক্তিকে আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা হবে।

আগামী সপ্তাহে সাইবার সিকিউরিটি ইউনিট গঠন: সালাহউদ্দিন আহমদ

আগামী সপ্তাহে বাংলাদেশ পুলিশের পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে শাখা এবং আধুনিক ফরেনসিক সুবিধা থাকবে।

নিউইয়র্ক সফরে ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে।

আসছে...