পরীক্ষামূলক সংস্করণ

‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির?

স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় একটি পোস্ট দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’—তার এই ছোট্ট বার্তা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

তবে কাদের উদ্দেশে তিনি এমন কথা বলেছেন, কিংবা ‘ভালো হতে দিলি না’ বলতে কী বোঝাতে চেয়েছেন, তা পোস্টে স্পষ্ট করেননি সালমান।

তার পোস্টের মন্তব্যের ঘরে কেউ তাকে সাহস জুগিয়েছেন, কেউ দিয়েছেন পরামর্শ। আবার কেউ কেউ করেছেন রসিকতা। একজন লিখেছেন, ‘মনে হচ্ছে কিছু একটা ঘটছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘খেলা তাহলে দেখিয়ে দাও ওদের।’

এসব মন্তব্যে সালমানের পরবর্তী পদক্ষেপ নিয়ে অনুসারীদের কৌতূহল প্রকাশ পেয়েছে। কেউ কেউ সমঝোতার প্রসঙ্গও তুলেছেন। একজন লিখেছেন, ‘কেউ কি সমঝোতা করতে এসেছে?’ আরেকজনের মন্তব্য, ‘সমঝোতাই একমাত্র সমাধান।’

অনেকেই আবার সালমানের পাশে দাঁড়িয়ে তাকে সাহস জুগিয়েছেন। কেউ লিখেছেন, ‘রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।’ আবার কেউ তার পোস্টের ‘ভালো হওয়া’ প্রসঙ্গ ধরে মজাও করেছেন।

সব মিলিয়ে সালমান মুক্তাদিরের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। তবে পোস্টটির পেছনে নির্দিষ্ট কোনো কারণ বা ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে সালমান নিজে কিছু জানাননি।

এদিকে রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে সম্প্রতি হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওও ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রধান খবর

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার গঠন ও এর প্রক্রিয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে।

রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি। দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্পে একনেকের চূড়ান্ত অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প।

আসছে...