পরীক্ষামূলক সংস্করণ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার প্রবাসী নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৬) নামে কুমিল্লার এক প্রবাসী নিহত হয়েছেন। রোববার বিকেলে দেশটির পূর্বাঞ্চলীয় শিল্পনগরী জুবাইল শহরে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিক রোশন আলী সরকার সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রোববার বিকেলে জুবাইল শহরে একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে সজিব ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সজিবের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, সৌদি আরবে কর্মরত বাগড়া গ্রামের এক প্রবাসীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, কীভাবে ওই প্রবাসীর মৃত্যু হয়েছে, তা দূতাবাসের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ যথাসময়ে দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

প্রধান খবর

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

ডলারের দাম বাড়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। তবে দুর্বল মার্কিন অর্থনৈতিক তথ্য ও ফেডের সুদের হার নিয়ে অনিশ্চয়তায় দরপতন সীমিত ছিল।

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০.৫ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ২০.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। রাতভর বৃষ্টি, কুয়াশা ও হিমেল বাতাসে উত্তরাঞ্চলে শীতের আমেজ তৈরি হয়েছে।

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি: প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ, টেকসই ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পিত নগরায়ণ, বিকেন্দ্রীভূত উন্নয়ন ও পরিবেশবান্ধব আবাসন গড়তে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানান।

আসছে...