পরীক্ষামূলক সংস্করণ

অক্টোবরে ৫ দিনেই ৫১ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স

দেশের অর্থনীতিতে স্বস্তির ইঙ্গিত দিচ্ছে প্রবাসী আয়। চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে দেশে ৫১৩ মিলিয়ন বা ৫১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ৫ অক্টোবর একদিনেই এসেছে ১০৯ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছর ২০২৬-২৭-এর ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্সে মাসিক প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৪ শতাংশ। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৪২২ মিলিয়ন ডলার।

অর্থাৎ, গত বছরের ১ থেকে ৫ অক্টোবরের তুলনায় চলতি বছরের একই সময়ে ৯১ মিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স এসেছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯ হাজার ১০৪ মিলিয়ন বা ৯ দশমিক ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে অর্থাৎ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ৮ হাজার ৮ মিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।

সংশ্লিষ্টদের মতে, রেমিট্যান্সের ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

প্রধান খবর

আসছে...